কোনো ডাউন পেমেন্ট নেই। শুধু প্রথম কিস্তি দিয়ে আজই অর্ডার করুন, বাকি টাকা ১ থেকে ৬ মাসের মধ্যে আপনার পছন্দমতো কিস্তিতে — কোনো সুদ বা বাড়তি চার্জ ছাড়াই।
প্রথম কিস্তি মাত্র ৳2,500 থেকে শুরু · কার্ড, বিকাশ বা নগদে অনলাইনে পেমেন্ট
পুরো প্রক্রিয়াটা ইন্টারনেট বা মোবাইল বিলের মতোই সহজ।
আপনার ব্যবসার জন্য উপযুক্ত প্যাকেজ আর ১ থেকে ৬ মাসের মধ্যে কিস্তির মেয়াদ — দুটোই আপনি বেছে নিন।
অনলাইনে কার্ড, বিকাশ বা নগদে শুধু প্রথম কিস্তি পরিশোধ করলেই অর্ডার কনফার্ম।
আমাদের টিম ডিজাইন ও ডেভেলপ করে আপনার নিজের ডোমেইনে ওয়েবসাইট লাইভ করে দেয়।
বেছে নেওয়া মেয়াদে প্রতি মাসে কিস্তি দিন। শেষ কিস্তির পর ওয়েবসাইটের পূর্ণ মালিকানা আপনার।
১ থেকে ৬ মাস — যত মাসে সুবিধা, তত মাসের কিস্তি বেছে নিন। মোট দাম একই, অর্ডারের সময় শুধু প্রথম কিস্তি।
ছোট ও মাঝারি ব্যবসার জন্য পারফেক্ট
কাস্টম ডিজাইন ও Laravel ডেভেলপমেন্ট
মোবাইল-রেসপন্সিভ লেআউট
ডায়নামিক অ্যাডমিন প্যানেল
এনকোয়ারি ফর্ম ও লিড ম্যানেজমেন্ট
হোয়াটসঅ্যাপ ও ক্লিক-টু-কল
SEO, সাইটম্যাপ ও অ্যানালিটিক্স
+ আরও ১৭টি ফিচার
প্রতিষ্ঠানের জন্য সম্পূর্ণ সমাধান
কাস্টম ডিজাইন ও Laravel ডেভেলপমেন্ট
কোম্পানি প্রোফাইল, সার্ভিস ও টিম
পোর্টফোলিও, ক্লায়েন্ট ও অ্যাওয়ার্ড
নিউজ, ব্লগ ও প্রেস রিলিজ
ক্যারিয়ার ও অনলাইন আবেদন
SEO, সাইটম্যাপ ও অ্যানালিটিক্স
+ আরও ২৬টি ফিচার
অনলাইনে দোকান শুরু করার সহজ সমাধান
কাস্টম ডিজাইন ও Laravel ডেভেলপমেন্ট
প্রোডাক্ট, ভ্যারিয়েন্ট ও ক্যাটাগরি ম্যানেজমেন্ট
কার্ট, উইশলিস্ট ও সহজ চেকআউট
অনলাইন পেমেন্ট ও ক্যাশ অন ডেলিভারি
অর্ডার ট্র্যাকিং ও ইনভেন্টরি
কুপন, রিভিউ ও সেলস রিপোর্ট
+ আরও ২৮টি ফিচার
কিস্তি পূর্ণ টাকায় হিসাব করা; মাস দিয়ে ভাগ না মিললে বাড়তি কয়েক টাকা প্রথম কিস্তিতে যোগ হয় — মোট টাকা কখনো প্যাকেজের দামের বেশি নয়।
৬ মাসের মেয়াদ বেছে নিলে: অর্ডারের সময় শুধু প্রথম কিস্তি, বাকি ৫টি কিস্তি পরের ৫ মাসে। মোট খরচ সেই ৳20,000 — এক টাকাও বেশি নয়।
ছোট-বড় সব ব্যবসা যেন বাজেটের চিন্তা ছাড়াই অনলাইনে আসতে পারে — সেজন্যই এই সুবিধা।
ব্যবসার ক্যাশ ফ্লো ঠিক রেখেই আজ থেকে অনলাইনে আসুন।
সব কিস্তি মিলিয়ে মোট টাকা প্যাকেজের দামের সমান — এক টাকাও বেশি নয়।
প্রথম দিন থেকেই ডোমেইন ও হোস্টিং আপনার নামে নিবন্ধিত থাকে।
ওয়েবসাইট চালু হওয়ার পরও যেকোনো সমস্যায় আমাদের টিম সাপোর্ট দেয়।
প্রথম কিস্তি অর্ডারের সময় অনলাইনে। বাকি কিস্তিগুলো — যেভাবে আপনি সাধারণত টাকা পাঠান, সেভাবেই।
প্রতি মাসের নির্ধারিত তারিখের মধ্যে বিকাশ, নগদ বা ব্যাংক ট্রান্সফারে কিস্তি পাঠান।
টাকা পাঠানোর পর ট্রানজেকশন আইডি বা স্ক্রিনশট আমাদের পাঠিয়ে দিন।
আমাদের টিম পেমেন্ট যাচাই করে সাধারণত কয়েক ঘণ্টার মধ্যেই কনফার্ম করে দেয়।
কিস্তির তারিখের ১–২ দিন আগে থেকেই আপনাকে রিমাইন্ডার পাঠানো হবে, তাই তারিখ ভুলে যাওয়ার চিন্তা নেই।
বাংলাদেশের নানা প্রতিষ্ঠানের জন্য আমরা ডিজিটাল সমাধান তৈরি করেছি।
ইএমআই নিয়ে সবচেয়ে বেশি জানতে চাওয়া প্রশ্নগুলো — সহজ ভাষায়।
পছন্দের প্যাকেজে 'অর্ডার করুন' বোতামে ক্লিক করুন, তারপর চেকআউটে কার্ড, বিকাশ বা নগদে শুধু প্রথম কিস্তি পরিশোধ করুন। পেমেন্ট হলেই অর্ডার কনফার্ম — এরপর আমরা চুক্তিপত্র পাঠিয়ে কাজ শুরু করব।
হ্যাঁ, সত্যিই নেই। শুধু প্রথম কিস্তি দিয়েই অর্ডার ও কাজ শুরু। কোনো জামানত, সুদ বা প্রসেসিং ফি নেই — সব কিস্তি মিলিয়ে মোট টাকা প্যাকেজের দামের সমান।
প্রথম কিস্তি দিয়ে অর্ডার করার পর চুক্তিপত্রে সম্মতি দিলেই কাজ শুরু হয় — সাধারণত একই সপ্তাহের মধ্যে।
কিস্তির তারিখের ১–২ দিন আগে থেকে আপনাকে রিমাইন্ডার পাঠানো হবে। তারিখ পেরিয়ে গেলে ইন্টারনেট বিলের মতোই ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ থাকবে, আর কিস্তি দেওয়ার সাথে সাথেই আবার চালু হবে — কোনো অতিরিক্ত চার্জ ছাড়া।
হ্যাঁ। প্রয়োজনে এক সপ্তাহ বা তার বেশি সময় প্ল্যান বিরতিতে রাখতে পারবেন, পরে যেখানে থেমেছিলেন সেখান থেকেই আবার শুরু করবেন। বিরতির সময় ওয়েবসাইট বন্ধ থাকবে।
ডোমেইন ও হোস্টিং শুরু থেকেই আপনার নামে। কিস্তি চলাকালীন ওয়েবসাইটের টেকনিক্যাল অংশ (সার্ভার ও ডাটাবেস) আমাদের তত্ত্বাবধানে থাকে, আর শেষ কিস্তির পর সম্পূর্ণ মালিকানা আপনাকে বুঝিয়ে দেওয়া হয়।
যে কিস্তিগুলো দেওয়া হয়ে গেছে তা ফেরতযোগ্য নয়, কারণ সেই টাকায় আপনার ওয়েবসাইটের কাজ হয়ে গেছে। তবে যেকোনো সময় আবার কিস্তি শুরু করে ওয়েবসাইট চালু করতে পারবেন।
শেষ কিস্তির পর বছরে একবার একটি নির্দিষ্ট মেইনটেন্যান্স চার্জ — হোস্টিং রিনিউ, সিকিউরিটি আপডেট ও টেকনিক্যাল সাপোর্টের জন্য। পরিমাণ শুরুতেই চুক্তিপত্রে লেখা থাকবে।
কাজ শুরুর আগে একটি সহজ চুক্তিপত্রে কিস্তির পরিমাণ, মেয়াদ ও সব শর্ত পরিষ্কার লেখা থাকে, যাতে পরে কোনো ভুল বোঝাবুঝি না হয়।
আপনার প্রয়োজন জানিয়ে ফর্মটি পূরণ করুন — আমরা ২ কার্যদিবসের মধ্যে যোগাযোগ করব। সরাসরি অর্ডার করতে উপরের প্যাকেজ থেকে 'অর্ডার করুন' চাপুন।
আবেদন করতে ইমেইল করুন: hello@turn360.io