ওয়েবসাইট ইএমআই অফার

আজই প্রফেশনাল ওয়েবসাইট নিন,
দাম দিন সহজ মাসিক কিস্তিতে

কোনো ডাউন পেমেন্ট নেই। শুধু প্রথম কিস্তি দিয়ে আজই অর্ডার করুন, বাকি টাকা পরের ৫ মাসে — মোট ৬টি সমান কিস্তি, কোনো সুদ বা বাড়তি চার্জ ছাড়াই।

প্রথম কিস্তি মাত্র ৳2,500 থেকে শুরু · কার্ড, বিকাশ বা নগদে অনলাইনে পেমেন্ট

এক নজরে অফার
৳০ ডাউন পেমেন্ট শুরুতে শুধু প্রথম কিস্তি
৬ মাসিক কিস্তি ৬টি সমান কিস্তিতে পরিশোধ
০% সুদ ও বাড়তি চার্জ মোট খরচ = প্যাকেজের দাম

মাত্র ৪টি সহজ ধাপে আপনার ওয়েবসাইট

পুরো প্রক্রিয়াটা ইন্টারনেট বা মোবাইল বিলের মতোই সহজ।

১

প্যাকেজ বাছাই করুন

আপনার ব্যবসার জন্য উপযুক্ত প্যাকেজটি বেছে নিন — সবগুলোই ৬ মাসের কিস্তিতে।

২

প্রথম কিস্তি দিয়ে অর্ডার করুন

অনলাইনে কার্ড, বিকাশ বা নগদে শুধু প্রথম কিস্তি পরিশোধ করলেই অর্ডার কনফার্ম।

৩

আমরা ওয়েবসাইট বানাই

আমাদের টিম ডিজাইন ও ডেভেলপ করে আপনার নিজের ডোমেইনে ওয়েবসাইট লাইভ করে দেয়।

৪

বাকি ৫ কিস্তি, তারপর পুরোটা আপনার

পরের ৫ মাস প্রতি মাসে কিস্তি দিন। শেষ কিস্তির পর ওয়েবসাইটের পূর্ণ মালিকানা আপনার।

প্যাকেজ ও মাসিক কিস্তি

প্রতিটি প্যাকেজ ৬টি সমান মাসিক কিস্তিতে — অর্ডারের সময় শুধু প্রথম কিস্তি দিন।

Business Website

ছোট ও মাঝারি ব্যবসার জন্য পারফেক্ট

৳2,500 /মাস ৬ মাসে মোট ৳15,000 · ডাউন পেমেন্ট ৳০

কাস্টম ডিজাইন ও Laravel ডেভেলপমেন্ট

মোবাইল-রেসপন্সিভ লেআউট

ডায়নামিক অ্যাডমিন প্যানেল

এনকোয়ারি ফর্ম ও লিড ম্যানেজমেন্ট

হোয়াটসঅ্যাপ ও ক্লিক-টু-কল

SEO, সাইটম্যাপ ও অ্যানালিটিক্স

+ আরও ১৭টি ফিচার

সবচেয়ে জনপ্রিয়

Corporate Website

প্রতিষ্ঠানের জন্য সম্পূর্ণ সমাধান

৳3,335 /মাস ৬ মাসে মোট ৳20,000 · ১ম কিস্তি ৳3,335, পরের ৫টি ৳3,333

কাস্টম ডিজাইন ও Laravel ডেভেলপমেন্ট

কোম্পানি প্রোফাইল, সার্ভিস ও টিম

পোর্টফোলিও, ক্লায়েন্ট ও অ্যাওয়ার্ড

নিউজ, ব্লগ ও প্রেস রিলিজ

ক্যারিয়ার ও অনলাইন আবেদন

SEO, সাইটম্যাপ ও অ্যানালিটিক্স

+ আরও ২৬টি ফিচার

E-commerce Website

অনলাইনে দোকান শুরু করার সহজ সমাধান

৳5,000 /মাস ৬ মাসে মোট ৳30,000 · ডাউন পেমেন্ট ৳০

কাস্টম ডিজাইন ও Laravel ডেভেলপমেন্ট

প্রোডাক্ট, ভ্যারিয়েন্ট ও ক্যাটাগরি ম্যানেজমেন্ট

কার্ট, উইশলিস্ট ও সহজ চেকআউট

অনলাইন পেমেন্ট ও ক্যাশ অন ডেলিভারি

অর্ডার ট্র্যাকিং ও ইনভেন্টরি

কুপন, রিভিউ ও সেলস রিপোর্ট

+ আরও ২৮টি ফিচার

কিস্তি পূর্ণ টাকায় হিসাব করা; ৬ দিয়ে ভাগ না মিললে বাড়তি কয়েক টাকা প্রথম কিস্তিতে যোগ হয় — মোট টাকা কখনো প্যাকেজের দামের বেশি নয়।

একটি উদাহরণ

ধরুন আপনি নিলেন Corporate Website (৳20,000)

অর্ডারের সময় শুধু প্রথম কিস্তি, বাকি ৫টি কিস্তি পরের ৫ মাসে। মোট খরচ সেই ৳20,000 — এক টাকাও বেশি নয়।

আজ, অর্ডারের সময় (১ম কিস্তি) ৳3,335
পরের ৫ মাস, প্রতি মাসে ৳3,333
৬ মাসে মোট ৳20,000

কেন ইএমআই-তে ওয়েবসাইট নেবেন?

ছোট-বড় সব ব্যবসা যেন বাজেটের চিন্তা ছাড়াই অনলাইনে আসতে পারে — সেজন্যই এই সুবিধা।

৳

একসাথে বড় টাকা লাগে না

ব্যবসার ক্যাশ ফ্লো ঠিক রেখেই আজ থেকে অনলাইনে আসুন।

%

সুদ নেই, লুকানো চার্জ নেই

সব কিস্তি মিলিয়ে মোট টাকা প্যাকেজের দামের সমান — এক টাকাও বেশি নয়।

✓

ডোমেইন ও হোস্টিং আপনার নামে

প্রথম দিন থেকেই ডোমেইন ও হোস্টিং আপনার নামে নিবন্ধিত থাকে।

☎

পাশে আছি সবসময়

ওয়েবসাইট চালু হওয়ার পরও যেকোনো সমস্যায় আমাদের টিম সাপোর্ট দেয়।

পরের কিস্তিগুলো যেভাবে দেবেন

প্রথম কিস্তি অর্ডারের সময় অনলাইনে। বাকি ৫টি কিস্তি — যেভাবে আপনি সাধারণত টাকা পাঠান, সেভাবেই।

১

টাকা পাঠান

প্রতি মাসের নির্ধারিত তারিখের মধ্যে বিকাশ, নগদ বা ব্যাংক ট্রান্সফারে কিস্তি পাঠান।

২

ট্রানজেকশন আইডি দিন

টাকা পাঠানোর পর ট্রানজেকশন আইডি বা স্ক্রিনশট আমাদের পাঠিয়ে দিন।

৩

আমরা কনফার্ম করি

আমাদের টিম পেমেন্ট যাচাই করে সাধারণত কয়েক ঘণ্টার মধ্যেই কনফার্ম করে দেয়।

বিকাশ নগদ ব্যাংক ট্রান্সফার

কিস্তির তারিখের ১–২ দিন আগে থেকেই আপনাকে রিমাইন্ডার পাঠানো হবে, তাই তারিখ ভুলে যাওয়ার চিন্তা নেই।

যারা আমাদের ওপর আস্থা রেখেছেন

বাংলাদেশের নানা প্রতিষ্ঠানের জন্য আমরা ডিজিটাল সমাধান তৈরি করেছি।

Autonemo logo
Grameenphone logo
UK aid logo
Save the Children logo
City Bank logo
Guardian Life Insurance logo
Wisdom Education logo
Royal Capital logo
USAID logo
Bangladesh Army logo
ICT Division logo
Sheltech logo

প্রশ্ন ও উত্তর

ইএমআই নিয়ে সবচেয়ে বেশি জানতে চাওয়া প্রশ্নগুলো — সহজ ভাষায়।

কীভাবে অর্ডার করব?

পছন্দের প্যাকেজে 'অর্ডার করুন' বোতামে ক্লিক করুন, তারপর চেকআউটে কার্ড, বিকাশ বা নগদে শুধু প্রথম কিস্তি পরিশোধ করুন। পেমেন্ট হলেই অর্ডার কনফার্ম — এরপর আমরা চুক্তিপত্র পাঠিয়ে কাজ শুরু করব।

সত্যিই কি কোনো ডাউন পেমেন্ট নেই?

হ্যাঁ, সত্যিই নেই। শুধু প্রথম কিস্তি দিয়েই অর্ডার ও কাজ শুরু। কোনো জামানত, সুদ বা প্রসেসিং ফি নেই — সব কিস্তি মিলিয়ে মোট টাকা প্যাকেজের দামের সমান।

কাজ কবে শুরু হবে?

প্রথম কিস্তি দিয়ে অর্ডার করার পর চুক্তিপত্রে সম্মতি দিলেই কাজ শুরু হয় — সাধারণত একই সপ্তাহের মধ্যে।

কিস্তি দিতে দেরি হলে কী হবে?

কিস্তির তারিখের ১–২ দিন আগে থেকে আপনাকে রিমাইন্ডার পাঠানো হবে। তারিখ পেরিয়ে গেলে ইন্টারনেট বিলের মতোই ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ থাকবে, আর কিস্তি দেওয়ার সাথে সাথেই আবার চালু হবে — কোনো অতিরিক্ত চার্জ ছাড়া।

কিছুদিনের জন্য বিরতি নিতে পারব?

হ্যাঁ। প্রয়োজনে এক সপ্তাহ বা তার বেশি সময় প্ল্যান বিরতিতে রাখতে পারবেন, পরে যেখানে থেমেছিলেন সেখান থেকেই আবার শুরু করবেন। বিরতির সময় ওয়েবসাইট বন্ধ থাকবে।

ওয়েবসাইটের মালিকানা কার থাকবে?

ডোমেইন ও হোস্টিং শুরু থেকেই আপনার নামে। কিস্তি চলাকালীন ওয়েবসাইটের টেকনিক্যাল অংশ (সার্ভার ও ডাটাবেস) আমাদের তত্ত্বাবধানে থাকে, আর শেষ কিস্তির পর সম্পূর্ণ মালিকানা আপনাকে বুঝিয়ে দেওয়া হয়।

দেওয়া কিস্তির টাকা কি ফেরত পাওয়া যায়?

যে কিস্তিগুলো দেওয়া হয়ে গেছে তা ফেরতযোগ্য নয়, কারণ সেই টাকায় আপনার ওয়েবসাইটের কাজ হয়ে গেছে। তবে যেকোনো সময় আবার কিস্তি শুরু করে ওয়েবসাইট চালু করতে পারবেন।

কিস্তি শেষ হলে আর কোনো খরচ আছে?

শেষ কিস্তির পর বছরে একবার একটি নির্দিষ্ট মেইনটেন্যান্স চার্জ — হোস্টিং রিনিউ, সিকিউরিটি আপডেট ও টেকনিক্যাল সাপোর্টের জন্য। পরিমাণ শুরুতেই চুক্তিপত্রে লেখা থাকবে।

চুক্তিপত্র কেন লাগে?

কাজ শুরুর আগে একটি সহজ চুক্তিপত্রে কিস্তির পরিমাণ, মেয়াদ ও সব শর্ত পরিষ্কার লেখা থাকে, যাতে পরে কোনো ভুল বোঝাবুঝি না হয়।

প্রশ্ন আছে?

অর্ডারের আগে কথা বলতে চান?

আপনার প্রয়োজন জানিয়ে ফর্মটি পূরণ করুন — আমরা ২ কার্যদিবসের মধ্যে যোগাযোগ করব। সরাসরি অর্ডার করতে উপরের প্যাকেজ থেকে 'অর্ডার করুন' চাপুন।

ফর্ম পূরণ করতে না চাইলে সরাসরি কথা বলুন:

hello@turn360.io

আবেদন করতে ইমেইল করুন: hello@turn360.io