Turn360
এটি একটি নমুনা চুক্তিপত্র। অর্ডারের পর আপনার নাম, প্যাকেজ ও কিস্তির তারিখসহ নিজস্ব চুক্তিপত্রের লিংক ইমেইল, অর্ডার পেজ ও কাস্টমার পোর্টালে পাবেন।
নমুনা
Turn360
Turn360 Ltd.বাড়ি ২৩, রোড ১৫, নিকুঞ্জ ২, ঢাকা ১২২৯, বাংলাদেশ
+880 1580-847176 · hello@turn360.io · turn360.io

ওয়েবসাইট ইএমআই চুক্তিপত্র

Website EMI Agreement

চুক্তি নম্বরনমুনাতারিখ২৪ অক্টোবর ২০২৬
সংস্করণ2026-10-23অবস্থানমুনা

এই চুক্তিপত্রটি [তারিখ] তারিখে নিচে উল্লিখিত প্রথম পক্ষ (সেবাদাতা) ও দ্বিতীয় পক্ষ (গ্রাহক)-এর মধ্যে সম্পাদিত হলো। উভয় পক্ষ নিম্নলিখিত শর্তে সম্মত:

১পক্ষসমূহ

প্রথম পক্ষ · সেবাদাতা

প্রতিষ্ঠান
Turn360 Ltd.
ঠিকানা
বাড়ি ২৩, রোড ১৫, নিকুঞ্জ ২, ঢাকা ১২২৯
মোবাইল
+880 1580-847176
ইমেইল
hello@turn360.io

দ্বিতীয় পক্ষ · গ্রাহক

নাম
প্রতিষ্ঠান
মোবাইল
ইমেইল
ঠিকানা
ট্রেড লাইসেন্স

২প্যাকেজ ও মূল্য

প্যাকেজকর্পোরেট ওয়েবসাইট (Corporate Website)
মোট চুক্তিমূল্য৳20,000
পরিশোধের মেয়াদ৬টি মাসিক কিস্তি
সুদ · ডাউন পেমেন্ট · প্রসেসিং ফি০% · ৳০ · ৳০

৩কিস্তির সময়সূচি

কিস্তিশেষ তারিখপরিমাণঅবস্থা
১ম কিস্তি২৪ অক্টোবর ২০২৬৳3,335অর্ডারের সময়
২য় কিস্তিঅর্ডারের ১ মাস পর৳3,333বাকি
৩য় কিস্তিঅর্ডারের ২ মাস পর৳3,333বাকি
৪র্থ কিস্তিঅর্ডারের ৩ মাস পর৳3,333বাকি
৫ম কিস্তিঅর্ডারের ৪ মাস পর৳3,333বাকি
৬ষ্ঠ কিস্তিঅর্ডারের ৫ মাস পর৳3,333বাকি
মোট৳20,000

পরের কিস্তিগুলো বিকাশ, নগদ বা ব্যাংক ট্রান্সফারে পরিশোধযোগ্য; কাস্টমার পোর্টাল থেকেও অনলাইনে পরিশোধ করা যায়।

৪শর্তাবলি

  1. ৪.১

    সেবাদাতা গ্রাহকের জন্য উপরে উল্লিখিত প্যাকেজ অনুযায়ী ওয়েবসাইট ডিজাইন, ডেভেলপমেন্ট ও প্রকাশ করবে। প্যাকেজের বাইরের কাজ বা অ্যাড-অন আলাদাভাবে লিখিত সম্মতিতে যুক্ত হবে।

  2. ৪.২

    গ্রাহক প্যাকেজের মোট মূল্য উপরের সময়সূচি অনুযায়ী কিস্তিতে পরিশোধ করবেন। এই চুক্তিতে কোনো সুদ, ডাউন পেমেন্ট বা প্রসেসিং ফি নেই; পেমেন্ট প্রোভাইডারের নিজস্ব চার্জ (যদি থাকে) এর অন্তর্ভুক্ত নয়।

  3. ৪.৩

    পরের কিস্তিগুলো বিকাশ, নগদ বা ব্যাংক ট্রান্সফারে নির্ধারিত তারিখে পরিশোধ করে গ্রাহক ট্রানজেকশন আইডি সেবাদাতাকে জানাবেন। সেবাদাতা প্রতিটি তারিখের ১–২ দিন আগে রিমাইন্ডার পাঠাবে।

  4. ৪.৪

    নির্ধারিত তারিখের পর ৭ দিন পর্যন্ত সময় থাকবে; কোনো লেট ফি নেই। কোনো কিস্তি ৩০ দিনের বেশি বকেয়া থাকলে সেবাদাতা কাজ বা সার্ভিস সাময়িকভাবে বন্ধ রাখতে পারবে এবং বকেয়া পরিশোধের পর আবার চালু করবে।

  5. ৪.৫

    গ্রাহক যেকোনো সময় বাকি কিস্তি বাড়তি চার্জ ছাড়াই আগাম পরিশোধ করতে পারবেন।

  6. ৪.৬

    প্যাকেজে থাকলে ডোমেইন ও হোস্টিং শুরু থেকেই গ্রাহকের নামে নিবন্ধিত হবে। শেষ কিস্তি পরিশোধের পর ওয়েবসাইটের পূর্ণ মালিকানা, অ্যাডমিন অ্যাক্সেস ও প্রয়োজনীয় ফাইল গ্রাহকের কাছে হস্তান্তর করা হবে। সেবাদাতার নিজস্ব টুল ও প্রোডাক্ট সেবাদাতার মালিকানায় থাকবে; ওয়েবসাইটে ব্যবহৃত হলে গ্রাহক সেগুলো ওই ওয়েবসাইটের জন্য ব্যবহার করতে পারবেন।

  7. ৪.৭

    গ্রাহক সময়মতো প্রয়োজনীয় কনটেন্ট, লোগো, ছবি ও তথ্য দেবেন এবং সেগুলো ব্যবহারের অধিকার নিশ্চিত করবেন। মতামত বা অনুমোদনে দেরি হলে কাজের সময়সীমা সেই অনুযায়ী বাড়বে।

  8. ৪.৮

    কাজ শুরুর পর পরিশোধিত কিস্তি সাধারণত ফেরতযোগ্য নয়। গ্রাহক বাতিল করলে বাকি কিস্তি দিতে হবে না, তবে পূর্ণ পরিশোধ না হওয়া পর্যন্ত ওয়েবসাইটের মালিকানা হস্তান্তর হবে না।

  9. ৪.৯

    প্রথম ১০০ কাস্টমারের অফারের আওতায় থাকলে প্রথম এক বছরের ডোমেইন ও হোস্টিং ফ্রি; এরপর নবায়ন সেবাদাতার স্ট্যান্ডার্ড রেটে হবে।

  10. ৪.১০

    এই চুক্তির সাথে Turn360-এর ইএমআই নীতিমালা, শর্তাবলি ও প্রাইভেসি পলিসি প্রযোজ্য। কোনো বিরোধ হলে উভয় পক্ষ আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করবে; প্রয়োজনে বাংলাদেশের আইন ও ঢাকার আদালত প্রযোজ্য হবে।

৫সম্মতি ও স্বাক্ষর

উভয় পক্ষ উপরের সব শর্ত পড়েছেন, বুঝেছেন এবং স্বেচ্ছায় সম্মতি দিয়েছেন।

Turn360 Ltd.
প্রথম পক্ষের পক্ষেঅনুমোদিত প্রতিনিধি, Turn360 Ltd.তারিখ: …………
দ্বিতীয় পক্ষ · গ্রাহকনাম: …………………………অর্ডারের পর অনলাইনে সম্মতি দেবেন
এই চুক্তিপত্রটি Turn360-এর অনলাইন সিস্টেমে তৈরি এবং গ্রাহকের সম্মতি ইলেকট্রনিকভাবে রেকর্ড করা হয়। এর সাথে Turn360-এর ইএমআই নীতিমালা, শর্তাবলি ও প্রাইভেসি পলিসি (turn360.io) প্রযোজ্য।